বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বীরগঞ্জে কে এই রফিকুল ইসলাম? জাল সার্টিফিকেটে ২৩ বছরের শিক্ষকতা

বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধিঃ
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ কবিরাজহাট আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে জাল সার্টিফিকেট দিয়ে ২১ বছর যাবত ১০০২৩৫৮ নম্বর ইনডেক্সধারী জীববিদ্যা বিভাগে সহকারী শিক্ষক পদে চাকুরি করছেন রফিকুল ইসলাম।

বিএড জাল সার্টিফিকেট দিয়ে এবং চাতুরতার মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রাদি টেম্পারিং করে নিয়ম বহির্ভূত উচ্চতর স্কেলে বেতন নেয়ায় অডিট আপত্তিতে অতিরিক্ত ৪ লাখ ৩৮ হাজার ২৪০ টাকা চালানের মাধ্যমে সরকারী কোষাগারে ফেরত দিয়ে চালান কপি মন্ত্রনালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

সার্টিফিকেট জালিয়াতির অপরাধে চাকুরীচ্যুৎ করা সহ দীর্ঘদিন যাবত অবৈধভাবে গৃহীত বেতন ভাতার সমুদয় টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা নিতে দিনাজপুর জেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) এবং উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশন দুদকে প্রাপ্তী স্বীকার সাপেক্ষে অভিযোগ করেছেন ছাত্রী অভিভাবক আনোয়ার হোসেন।

আরও পড়ুনঃ পদ্মার পানি বাড়ায় দৌলতপুরে প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী, দুই ইউনিয়নের শত শত একর আবাদি জমি, রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত

অভিযোগকারী জানান সহঃ শিক্ষক রফিকুল ইসলামের দাখিল করা (রংপুর টিটিসি) বিএড সার্টিফিকেট ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষ, যার রোল-৬১৪৪৮৭. রেজি: নম্বর ৯৯৪৭৩৩. ফলাফল: অকৃতকার্য।

অভিযোগ পত্রের সঙ্গে ভুয়া বিএড সার্টিফিকেটের ফটোকপি, প্রথম ও দ্বিতীয় উচ্চতর স্কেল পরিবর্তন টেম্পারিংকৃত কাগজপত্রসহ সকল ভুয়া তথ্যের প্রমান সংযুক্ত করেছেন।

অভিযুক্ত সহকারী শিক্ষক রফিকুল ইসলামকে জিজ্ঞেস করলে তিনি বলেন বিএড ট্রেনিং করেছি তবে পাশ করতে পারি নাই, তখনকার কর্তৃপক্ষের পরামর্শেই অকৃতকার্য সাটিফিকেট দাখিল করেছি।

আরও পড়ুনঃ মধুপুরে ঔষধ কোম্পানি প্রতিনিধি, খুচরা ও পাইকারি ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কবিরাজহাট আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশ এসেছে।

সম্প্রতি শুনতে পাচ্ছি রফিকুল ইসলামের বিএড সার্টিফিকেট জাল এবং একজন সচেতন অভিভাবক অভিযোগ করেছেন।

অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন সংশ্লিষ্ট দিনাজপুর মাধ্যমিক শিক্ষা অফিস।


More News Of This Category