বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কুষ্টিয়া খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরীর মৃত দেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধিঃ
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে আলম হোসেন (৫৫) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে দরজা ভেঙে তার লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আলম কুষ্টিয়া সদর উপজেলার দহকোলা গ্রামের মৃত শহর আলী শেখের ছেলে। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের ভাই এনামুল হক বলেন, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় আলম খাদ্য নিয়ন্ত্রকের অফিসে যান। মঙ্গলবার সকালে আমরা জানতে পারি, তিনি ঘুম থেকে উঠছে না। এরপর আমরা ওই অফিসে যাই। দরজা ভেঙে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নেই।

আরও পড়ুনঃ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ও সৌরভকে হত্যাচেষ্টার প্রতিবাদে উলিপুরে মানববন্ধন

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল-ওয়াজিউর রহমান বলেন, সকাল ৮টার দিকে ঝাড়ুদার আজিজুর রহমান অফিসে আসেন। এ সময় নৈশপ্রহরী আলমকে ডাকাডাকি করলেও তিনি সাড়া দিচ্ছিলেন না। বিষয়টি আমাদের জানানোর পর আমরা পুলিশ ও নৈশপ্রহরীর পরিবারকে খবর দিই।

এরপর ৯টার দিকে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ঘুমন্ত অবস্থায় অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে কেউ অভিযোগ দেননি। স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে পরিবার দাবি করছে।


More News Of This Category