রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

আমাদের যুবকদের প্রাণশক্তি ও সম্ভাবনাকে কাজে লাগাতে হলে কিছু মৌলিক বিষয়ে প্রশিক্ষণ প্রয়োজন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ 
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। আজ ১২আগষ্ট মংগলবার সকালে ময়মনসিংহে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হলো।

ময়মনসিংহ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে আজ শহরের জুলাই চত্ত্বর, টাউন হল প্রাঙ্গণ হতে জেলা পরিষদ ভবন পর্যন্ত এক বর্ণাঢ্য যুব র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ ফজলুপুরে ককটেল মামলায় অপপ্রচারের প্রতিবাদ আহ্বায়ক রফিকুল ইসলামের

আলোচনা সভায় জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, বিশেষ অতিথি হিসাবে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক ও পুলিশ সুপারের প্রতিনিধি বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ বিশ্বের সেই সৌভাগ্যবান দেশগুলোর একটি, যেখানে জনসংখ্যার একটি বড় অংশ হলো যুব সমাজ। আমাদের যুবকদের প্রাণশক্তি ও সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তাদেরকে কিছু মৌলিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন- যেমন কম্পিউটার স্কিল, ভাষা দক্ষতা, ইংরেজি ভাষাজ্ঞান এবং সাধারণ জ্ঞান। এসব দক্ষতা অর্জনের মাধ্যমে তারা বিশ্বব্যাপী নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারবে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা দীর্ঘদিন ধরে সোশাল বিজনেসের গুরুত্ব তুলে ধরছেন, যার মূল চালিকা শক্তি হলো যুব সমাজ। আন্তর্জাতিক যুব দিবসের এই দিনে আমরা প্রত্যাশা করি- এই তরুণ শক্তিকে সঙ্গে নিয়ে আমাদের দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবো।

আরও পড়ুনঃ রাজবাড়ীতে যুবলীগ ও কৃষকলীগের ২ নেতা গ্রেপ্তার

সভাপতি বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি হচ্ছে পরিবর্তনের মূল চালিকাশক্তি। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের যুবকদের স্বাবলম্বী হতে হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করতে হবে। প্রিয় যুবসমাজ, তোমরাই বাংলাদেশের স্বপ্ন পূরণের কারিগর। তোমাদের প্রতিটি সৎ উদ্যোগ, প্রতিটি উদ্ভাবনী চিন্তা, প্রতিটি অবদানই আগামী দিনের বাংলাদেশকে আরও শক্তিশালী, উন্নত ও মর্যাদাপূর্ণ করে তুলবে।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুন-অর-রশীদ। অনুষ্ঠান শেষে জেলার সফল ও উদ্যমী যুব উদ্যোক্তাদের মধ্যে চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


More News Of This Category