বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আমি ফুল নেই না’, ইউএনওর ফুল নিতে অস্বীকৃতি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ

উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া ফুলের তোড়া নিতে অস্বীকৃতি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১১ আগস্ট) সকালে কেরানীগঞ্জ গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তাকে স্বাগত জানান ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজি মোহাম্মদ লাট মিয়া।

এ সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফুল দিয়ে বরণ করতে গেলে উপদেষ্টা ফুল নিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমি ফুল নেই না।’

আরও পড়ুনঃ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ উদযাপন

সে সময় ইউএনও বলেন, ‘আমি এটা প্রথম দিচ্ছি, স্যার। প্রথমবার মাফ করে দেন।’ পরে সেই ফুলের তোড়া গ্রহণ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের দিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা কেরানীগঞ্জ মডেল থানা ও ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, কেন্দ্রীয় করাগারে যারা বন্দী রয়েছেন, তাদের খাবারের মান উন্নত করা হবে।


More News Of This Category