বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

গলাচিপায় গণ অধিকারের পক্ষ থেকে ৯০০ মানুষের মাঝে রেইনকোর্ট বিতরণ

মোঃ আনোয়ার হোসেন
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক :

“জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে রেইনকোর্ট বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার (১১ আগস্ট) বিকেল ৫টায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান।

এসময় ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের পক্ষ থেকে ৯ শতাধিক মানুষের হাতে রেইনকোর্ট তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ গাইবান্ধায় GUK রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কিডস্ জোন উদ্বোধন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জাকির হোসেন মুন্সি, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি আবু নাঈম, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ মহিবুল্লাহ এনিম, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ রাসেল প্যাদা, সদস্য সচিব মোঃ আবুল হোসেন,

উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ তাওহীদ ইমরান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।

বক্তারা বলেন, গণ অধিকার পরিষদ সবসময় গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।


More News Of This Category