বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী

রাজীবপুরে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক পুলিশ সহ আহত-১২

জিয়াউর রহমান জিয়া,রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

জিয়াউর রহমান জিয়া,রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নে বড়াইডাঙ্গী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটে রবিবার (১০ আগস্ট) ভোরে। স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে গেলে ফজলুল হক ও হামিদ গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ফজলুল হক গ্রুপের ৭ জন আহত হন, যার মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামিদ গ্রুপের ৬ জন আহত হন। গুরুতর আহত হামিদের স্ত্রীকে জামালপুর সদর হাসপাতালে এবং অপর একজনকে শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

এ ঘটনায় উভয় পক্ষই রাজীবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামিদ অভিযোগ করে বলেন, “উক্ত জমিটি বিনিময় দলিলের মাধ্যমে ক্রয় করা হলেও দলিল বাতিলের জন্য কুড়িগ্রাম আদালতে মামলা চলমান রয়েছে এবং সেখানে ১৪৪ ধারা জারি রয়েছে।

আরও পড়ুনঃ বন্দরে জনতা কর্তৃক ৩ ছিনতাইকারী আটক.

রবিবার ভোরে ফজলুল হক গ্রুপের লোকজন ঘর তুলতে এলে বাধা দিলে তারা আমার লোকজনের ওপর হামলা চালায়।”

অন্যদিকে ফজলুল হক অভিযোগ করে বলেন, “আমার দলিলকৃত জমিতে ঘর তুলতে গেলে হামিদ ভাড়া করা সন্ত্রাসী নিয়ে হামলা চালায়।সাবেক পুলিশ কর্মকর্তা হওয়ায় প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে আমার জমি দখল করে রেখেছেন।”

রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, “উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category