সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

রড বোঝাই ট্রাক লুট, নোয়াখালীতে যুবদল কর্মিসহ গ্রেপ্তার-২

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর কবিরহাটে ডাকাতি হওয়া একটি ট্রাক ও রডসহ যুবদল কর্মি সোলেমান সুজন (৩৫) এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ( ৯ আগস্ট ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা- ফেনী মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকা থেকে রডসহ ট্রাক ডাকাতির এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, যুবদল কর্মী সোলেমান সুজন সুন্দলপুর গ্রামের নীরা মিয়া বাড়ির হাফিজুর রহমান ওরফে আনন্দ মাষ্টারের ছেলে ও আবু ছয়েদ (৩৭) কবিরহাট পৌরসভার উত্তর ঘোষবাগ গাড়িওলাগো বাড়ির ওমর আলীর ছেলে ।

আরওপড়ুনঃ’ মধুপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ফেনী মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকায় রডবোঝাই একটি ট্রাকের গতিপথ রোধ করে চালক ও হেলপারকে বেঁধে ট্রাকটি নিয়ে নোয়াখালীর কবিরহাটের উদ্দেশ্যে রওনা দেয় ডাকাত দল

। ওই সময় টহলরত পুলিশ চালক ও হেলপারকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা ট্রাক ডাকাতির ঘটনা জানান। পরে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে ট্রাকের অবস্থান ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত করা হয়। পরবর্তীতে পুলিশ সুন্দলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে রডবোঝাই ট্রাকসহ ডাকাত দলের দুইজনকে আটক করে।

আরও পড়ুনঃ দেশের সরকার ও আইনের আওতায়

সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.হানিফ বলেন, সুজন যুবদলের কোনো পদে নেই। আগে সে ছাত্রলীগ করত। ৫ আগস্টের পর নিজেকে যুবদলের কমিয়-সমর্থক হিসেবে পরিচয় দেয়।

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো: মঞ্জুরুল আহমদ বলেন, রাতে সন্দেহভাজন একজনসহ মোট তিনজনকে ট্রাকসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। রডসহ ট্রাক ডাকাতির ঘটনায় মামলা নেওয়া হচ্ছে।


More News Of This Category