সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

অদ্য ৯ আগস্ট, শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে বগুড়া গাবতলী পীরগাছা সাবেক পাড়া ফলক উন্মোচন ও মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্বোধন অনুষ্ঠিত হয়

দৈনিক বাংলার সংবাদ গাবতলী প্রতিনিধি মোঃ আব্দুস সালাম। / ৩১ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

দৈনিক বাংলার সংবাদ গাবতলী প্রতিনিধি মোঃ আব্দুস সালামঃ

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক, গাবতলী থানা বিএনপির সদস্য ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বগুড়া জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সরকারি শাহ এতেবাড়িয়া কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদ, সোনাতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মইনুল হক, গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নুর আলম সিদ্দিকী, রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব, কাগইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আগানিহাল তপন, পীরগাছা এ এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম বাতেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনারায় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল হালিম।

আরও পড়ুনঃ আসুন সচেতন হই অনলাইনে

এছাড়াও উপস্থিত ছিলেন, গাবতলী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আকন্দ, বিএনপি নেতা মোস্তফা কামাল কনক, নাসির উদ্দিন বুলবুল, প্রভাষক হামিদুল হক শিলু, কামাল, নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের মেম্বার ফরিদ উদ্দিন রঞ্জু, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, গাবতলী পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, গাবতলী পৌর শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই সোনার বাংলাদেশ

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “গাবতলীর বৃহত্তর জনগোষ্ঠী—সোনারায় ইউনিয়ন, কাগইল ইউনিয়ন ও দক্ষিণপাড়া ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও অবহেলিত এলাকায় শিক্ষার মানউন্নয়নের প্রথম ধাপ হলো বেগম খালেদা জিয়া মহিলা কলেজ।এই কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে নারী শিক্ষার প্রসার ঘটবে এবং এটি এলাকাকে উন্নয়নের পথে এগিয়ে নেবে।বিএনপি বিগত দিনে যে প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিল, তা ক্রমান্বয়ে বাস্তবায়ন হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category