বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাজবাড়ীতে বিনপির বিজয় মিছিল ও সমাবেশ

জেলা প্রতিনিধি , রাজবাড়ীঃ 
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

জেলা প্রতিনিধি , রাজবাড়ীঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে কলেজ চত্বরে ৭টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। সেখান থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে উপজেলা বিএনরি সভাপতি গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন-অর রশীদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু।

আরও পড়ুনঃ গাবতলীতে উপজেলা বিএনপির আয়োজনে জুলাই গণঅভ্যুথানের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

এসময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুইয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, বাচ্চু মন্ডল, সহ-সভাপতি জাফর আলী মিয়া, আক্তারুজ্জামান সহ উপজেলা ও জংগল ইউনিয়নের নেতা কর্মী।

ইউনিয়ন সভাপতি ফিরোজ লস্কর সহ ৭টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন-অর রশীদ হারুন বলেন, আজ শুধু আনন্দ মিছিল করলে হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে কাজ করতে হবে।

 


More News Of This Category