শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, গাইবান্ধায় থানায় অভিযোগ

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে “সুজন ভ্যারাইটিজ স্টোর” নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ সুজন মিয়া গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই সকাল ১০টার দিকে সুজন মিয়া তার দোকানে বসে ব্যবসা পরিচালনা করছিলেন। এ সময় তার ভাতিজা মেহেদী হাসান মিন্টু এসে জানায়, “সুজন ভ্যারাইটিজ স্টোর” নামক একটি ফেসবুক আইডি থেকে দোকানের ছবি ব্যবহার করে তার কাছে সমস্যা দেখিয়ে ৫০০ টাকা চাওয়া হয়। সরল বিশ্বাসে মিন্টু উক্ত ফেসবুক আইডির দেওয়া ০১৩৩৯-৫২৫২৩৪ নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন।পরবর্তীতে আরও কয়েকজন পরিচিত ব্যক্তি জানায়, একই পদ্ধতিতে তাদের কাছেও টাকা চাওয়া হয়েছে। এতে প্রতারণার সুস্পষ্ট প্রমাণ মেলে।

ভুক্তভোগী সুজন মিয়া ধারণা করছেন, কোনো অজ্ঞাতনামা ব্যক্তি বা প্রতারক চক্র ইচ্ছাকৃতভাবে তার ব্যবসার সুনাম ক্ষুণ্ন করতে ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এই ফেসবুক আইডিটি ব্যবহার করছে।

আরও পড়ুনঃ @রংপুরে হিন্দুপাড়ায় উস্কানী দেয়ার অভিযোগ@ গ্রেফতার সেলিমের জামিন আবেদন বাতিল, তিন দিনের রিমান্ড মঞ্জুর

স্থানীয়ভাবে অনুসন্ধান করে প্রতারকের পরিচয় শনাক্তে ব্যর্থ হয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে থানায় অভিযোগ দায়েরের পর পরই ভুক্তভোগী সুজন মিয়া সাংবাদিকদের জানান, তিনি বাড়ি ফিরে হুমকি-ধামকির শিকার হচ্ছেন। অজ্ঞাত নম্বর থেকে ফোন দিয়ে তাকে মামলা তুলে নিতে এবং বিষয়টি নিয়ে বেশি ‘চঞ্চল না হতে’ হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।


More News Of This Category