রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত: নেতৃত্বে এ্যাড. শরিফুল ইসলাম রুবেল, সাহাদুল মিয়া ও আতিকুর রহমান

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার ৮নং বোয়ালী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৫ অত্যন্ত উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট (রবিবার) অনুষ্ঠিত এই কাউন্সিলে ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই কাউন্সিলকে ঘিরে স্থানীয় রাজনীতিতে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে এ্যাডভোকেট শরিফুল ইসলাম রুবেলকে সভাপতি, মোঃ সাহাদুল মিয়াকে সাধারণ সম্পাদক এবং আতিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নেতৃবৃন্দের নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।

আরও পড়ুনঃআজকে আমরা জানবো লোভে পাপ পাপে মৃত্যু কেনন? ৫৪ বছর ধরে চলছে লূট পাটের গল্প

নবনির্বাচিত সভাপতি এ্যাড. শরিফুল ইসলাম রুবেল বলেন, দলীয় ঐক্যই আমাদের মূল শক্তি। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে সক্রিয় থাকবো।” তিনি আরও বলেন, “ইউনিয়ন বিএনপিকে সংগঠিত করতে আমরা মাঠপর্যায়ে কাজ করবো এবং বিএনপির আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দেবো।সাধারণ সম্পাদক মোঃ সাহাদুল মিয়া বলেন, “এই দায়িত্ব আমাদের জন্য গর্বের, তবে চ্যালেঞ্জও অনেক। আমরা গণতান্ত্রিক ও সুশৃঙ্খলভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই।”

সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বলেন, “আগামী দিনে ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে।কাউন্সিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সদর উপজেলা বিএনপির প্রতিনিধি, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।কাউন্সিল শেষে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


More News Of This Category