বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

নাসিক ১ নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ

Update : শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডে বয়স্ক এবং প্রতিবন্ধীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করেছে নাসিকের ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক। শুক্রবার সকাল ১০ টায় হিরাঝিল ১ নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস কার্য্যালয়ে ১০১ জন বয়স্ক ও প্রতিবন্ধীদের হাতে কার্ড তুলে দেন কাউন্সিল ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি সাদেকুর রহমান সাদেক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী ওমর ফারুক বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এলাকার বেশির ভাগ রাস্তা পাকা করেছি। সেই কাজ এখনো চলমান রয়েছে। আপনারা আমাকে আপনাদের সেবা করার জন্য আমাকে আপনাদের প্রতিনিধি করেছেন। নেতৃত্ব আল্লাহর দান। বিগতদিনে আপনাদের মাঝে কেউ বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা দেওয়ার জন্য চেষ্টাও করেনি। আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর সর্ব প্রথম ২০১৭ সালে ১৩ জনের বয়স্ক ভাতার ব্যবস্থা করেছি। ২০১৮ সালে ৭০ জন বয়স্ক ও ১০ জন প্রতিবন্ধীকে ভাতার ব্যবস্থা করেছি এবং ২০১৯ সালে ৮০ জন বয়স্ক ও ২১ জন প্রতিবন্ধীকে ভাতার ব্যবস্থা করেছি। যারা এখনো বয়স্ক এবং প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না তারা কাউন্সিলর অফিসে যোগাযোগ করার জন্য বলেন কাউন্সিলর ওমর ফারুক।


More News Of This Category