বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে স্থগিত করল আওয়ামী লীগ

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে স্থগিত করল আওয়ামী লীগ
ভারতের রাজধানী দিল্লিতে একটি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে তা স্থগিত করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। এই সংবাদ সম্মেলনটি ‘বাংলাদেশে গণহত্যা’ বিষয়ে আলোচনার জন্য গত বুধবার ২৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, নির্ধারিত সময়ের ঠিক আগেই এটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।খবর আইবিএননিউজ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।

বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ (বিএইচআরডব্লিউ) ইউএসএ সংগঠনের ব্যানারে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় এ সংবাদ সম্মেলন আয়োজনের কথা ছিল। এর আয়োজক সংগঠনের মহাসচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী ।

আয়োজকরা জানিয়েছিলেন, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ‘গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীরা’ গোপালগঞ্জের সাম্প্রতিক ‘সহিংসতা’ এবং দেশের ‘গণহত্যা’র প্রসঙ্গে বক্তব্য দেবেন।

আরও পড়ুনঃ পিরামিড: মরুভূমির বুকে সময়ের অমর স্বাক্ষর

তবে সাংবাদিকরা সম্মেলনস্থলে জড়ো হওয়ার পর মোহাম্মদ আলী সিদ্দিকী এক বিবৃতিতে জানান, ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সম্মানে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। ওই দুর্ঘটনায় ৩৫ জনের বেশি মানুষ, যাদের বেশিরভাগই শিশু, প্রাণ হারান এবং প্রায় ১৭০ জন আহত হন।

জানা গেছে, আওয়ামী লীগের একাধিক সাবেক নেতা—যেমন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, ও মহিবুল হাসান চৌধুরী নওফেল—গত কয়েকদিনে দিল্লি সফর করেছেন। তাদের কয়েকজনের এই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল।

সংবাদ সম্মেলনের আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, এই গভীর শোকাবহ পরিস্থিতিতে এবং নিহতদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে আমরা সংবাদ সম্মেলন স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানটি পরবর্তী সময়ে নতুন তারিখে অনুষ্ঠিত হবে।


More News Of This Category