সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ

সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ও শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান।

এতে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন, মো. মোস্তফা কামাল খান, মো. কবির উদ্দিন, দানবেন্দ্র তালুকদার, এ বি এম মাছুম, ইমরুল হাসান, চন্দন চন্দ পাল, আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আরও পড়ুনঃ বরেণ্য সাংবাদিক সাঈদুর রহমান রিমন” স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা?

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা আব্দুল আহাদ, প্রেসক্লাব সভাপতি মো. শাহীন আলম প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের এমপিওভুক্ত সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামান, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক তাইয়েবুন নেছা আফিন্দী, সহকারী শিক্ষক সীতোষ কুমার তালুকদার, মো. মুজাহিদ হোসেন, অর্চনা রানী তালুকদার।

অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন আব্দুল মুহিত, প্রদীপ কুমার রায়, মো. রইছ উদ্দিন, মো. সফিজুল ইসলাম প্রমুখ। বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, বিদ্যালয়ের পরিবেশ, পরিচ্ছন্নতা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে নিয়মিত এমন আয়োজনের দাবি জানান।

 


More News Of This Category