রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

ঘাগোয়া ইউনিয়নে ইউপি সদস্যের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন ব্যবহার করে ঘাগোয়া এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। প্রশাসনের নিষেধাজ্ঞা এবং পরিবেশগত বিধিনিষেধ অমান্য করে তিনি প্রকাশ্যে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার এমন কার্যকলাপে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিচ্ছে।

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসন একাধিকবার অভিযান চালালেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামুন এসব অভিযান থেকে রেহাই পেয়ে যান। ফলে তিনি কার্যত প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই অবৈধ বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

এলাকার একাধিক বাসিন্দা বলেন, “আমাদের ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভে চলে যাচ্ছে। আমরা বারবার ইউএনও অফিসসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো ফল পাচ্ছি না। প্রভাবশালীদের ছত্রছায়ায় মামুন দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।”

আরও পড়ুনঃ রাজাপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে নির্যাতন: অভিযুক্ত রেজাউল গ্রেপ্তার

এ বিষয়ে ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি বিষয়টি শুনেছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে।”

তবে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো অবৈধ ড্রেজার মেশিন চালাই না। এটা রাজনৈতিকভাবে আমাকে হেয় করার চেষ্টা মাত্র।”

উল্লেখ্য, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। প্রশাসনের সঠিক পদক্ষেপ না থাকলে এ ধরনের কর্মকাণ্ড পরিবেশ ও জনজীবনের ওপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।


More News Of This Category