রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

ভালুকায় মাহিন্দ্রার সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত ২

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটারঃ

ময়মনসিংহের ভালুকায় মাহিন্দ্রা গাড়ির সঙ্গে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মো. তায়িফ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত তায়িফ ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের ডিমাইলপাড়া গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে এবং তিনি একজন মোটরসাইকেল চালক ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী মুক্তির বাজার এলাকায় ভালুকা-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে। একটি মাহিন্দ্রা (ট্রাক) গফরগাঁওয়ের দিকে যাচ্ছিল।

এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সঙ্গে মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তায়িফ ও অপর দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। এর মধ্যে চলন্ত মাহিন্দ্রার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তায়িফ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ আজকে জানবো কলেরা রোগী কি

তাৎক্ষণিকভাবে ভালুকা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে একজনের পরিচয় আবদুল হাকিম, তিনি ভালুকা বাজারের একজন ব্যবসায়ী এবং বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, দুর্ঘটনায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category