শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Headline :
লুঙ্গি ফেলে শিক্ষকের দৌড়! নেপথ্যে কী কারণ? গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ৫ ভ্যান হারিয়ে কাঁদা রেজওয়ানের মুখে হাসি ফুটালো সৈয়দপুর উপজেলা প্রশাসন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারলে সরকারের জনপ্রিয়তা বেড়ে যাবে আকাশ সমান! আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা। লালমনিরহাট জেলা প্রতিনিধি ব্রহ্মপুত্রের বুকে দুর্গম চর ঢুষমারা স্বেচ্ছাশ্রমে শিশুদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন কলেজ শিক্ষার্থী মুক্তা ফুলের গন্ধ মাখি তাছলিমা আক্তার মুক্তা মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষৃঠাবার্ষিকী পালিত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি মামলা তুলে নিতে বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ।

Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দায়িত্বশীলতায় প্রশংসিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম।

পারভেজ হাসান
বিশেষ প্রতিনিধি ঠাকুরগাও।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুল ইসলাম তাঁর দায়িত্বশীলতা, কর্মদক্ষতা ও জনবান্ধব আচরণের কারণে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম নিয়মিত তদারকি করায় তিনি ইতোমধ্যে উপজেলার বিভিন্ন মহলে ইতিবাচক আলোচনায় এসেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে তিনি নিয়মিত মাঠ পরিদর্শন করেন এবং প্রকল্প বাস্তবায়নে অনিয়ম রোধে কঠোর অবস্থান গ্রহণ করেন। ফলে অনেক ক্ষেত্রে কাজের মান উন্নত হয়েছে এবং উপকারভোগীরাও দ্রুত সেবা পাচ্ছেন।

স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী ও সাইদুর রহমান জানান: উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম দায়িত্ব পালনে আন্তরিক ও সহযোগিতাপরায়ণ। যে কোনো সমস্যার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে।

সচেতন মহলের মতে, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তারিফুল ইসলামের কর্মতৎপরতা ও জনসেবামূলক মনোভাব পীরগঞ্জ উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন।

উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতে, দক্ষতা, সততা ও সেবামূলক মানসিকতার কারণে পীরগঞ্জের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম বর্তমানে প্রশংসায় ভাসছেন।


More News Of This Category