সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Headline :
কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডে যৌথ অভিযান: ২ লাখ টাকা জরিমানা, কারখানা বন্ধের নির্দেশ। লালমনিরহাটের রিপ্রেজেনটেটিভদের ন্যায্য দাবি আদায়ে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”— এই স্লোগানকে সামনে রেখে পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়িতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গজারিয়ায় ভূমিদস্যুদের রুখে দেওয়ার ঘোষণা এমপি কামরুজ্জামান রতনের। চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ। হবিগঞ্জের বাহুবলে নাজমা আক্তার হত্যা বিচারের দাবিতে ভাইয়ের সংবাদ সম্মেলন হওপাচারয়া থানায় আটককৃত ৮ হাজার জ্বালানীতেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড লালমনিরহাটে গণধর্ষণ মামলার পলাতক আসামী রংপুরে গেপ্তার। ঝিনাইদহে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তার প্রতিবাদে মানববন্ধন।

Update : সোমবার, ১১ মে, ২০২৬

মো:সেলিম মিয়া, জেলা সংবাদদাতা,লালমনিরহাট , বাংলার সংবাদ।

লালমনিরহাট জেলা স্টেডিয়ামে প্রাণ আরএফএল কোম্পানির চাকরি মেলা উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়। এসময় প্রাণ আরএফএল কোম্পানির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুস সালাম, জেলা প্রশাসক, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলার নির্বাহী অফিসার মনোনীতা দাস সহ বিএনপি’র নেতাকর্মী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎ বিশাল চাকরি মেলায় আসা হাজার হাজার তরুণ-তরুণীর উদ্দেশ্যে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রানমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে কঠোর পরিশ্রম ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। তিনি লালমনিরহাটের মতো সীমান্তবর্তী এলাকায় এক হাজার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করায় প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানান। সোমবার লালমনিরহাট জেলা স্টেডিয়ামে এক হাজার জনের চাকুরী দেয়া হয়।


More News Of This Category