মো:সেলিম মিয়া, জেলা সংবাদদাতা,লালমনিরহাট , বাংলার সংবাদ।
লালমনিরহাট জেলা স্টেডিয়ামে প্রাণ আরএফএল কোম্পানির চাকরি মেলা উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়। এসময় প্রাণ আরএফএল কোম্পানির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুস সালাম, জেলা প্রশাসক, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলার নির্বাহী অফিসার মনোনীতা দাস সহ বিএনপি'র নেতাকর্মী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশাল চাকরি মেলায় আসা হাজার হাজার তরুণ-তরুণীর উদ্দেশ্যে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রানমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে কঠোর পরিশ্রম ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। তিনি লালমনিরহাটের মতো সীমান্তবর্তী এলাকায় এক হাজার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করায় প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানান। সোমবার লালমনিরহাট জেলা স্টেডিয়ামে এক হাজার জনের চাকুরী দেয়া হয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
(01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.