বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline :
সাঘাটার রাজনীতিতে নতুন সমীকরণ, চেয়ারম্যান পদে আসতে চান রাঙ্গা। বরিশাল জেলায়, গৌরনদি উপজেলায়, খান্জাপুর ইউনিয়নে কমলাপুর গ্রামে, জমিদার বংশের সম্মানিত ব্যক্তিত্ব মরহুম আব্দুল ছব্দের আলী তালুকদার ছিলেন।। একজন সৎ, মানবিক ও সমাজসেবক মানুষ। কাজিপুরে তিনহাজার পৌরবাসী পেলেন ১০ কেজি করে চাল  অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-সিরাজগঞ্জের কাজিপুর। চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন’র স্মরণে কলেজ মাঠে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত। নরসিংদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে মনোহরদী থানা প্রেসক্লাব ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত। একটি শোক বার্তা। টেকনাফে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৪। মীরসরাইতে আরো পনের হাজারের বেশি হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে, দুর হবে বেকারত্ব এবং ঘুচবে অভাব।

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মোঃ তুহিন , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারিবারিক কলহ ও স্ত্রীর ওপর অভিমান করে ইব্রাহিম ইসলাম ওরফে লালু (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

বুধবার (১৮ মার্চ) সকালে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইব্রাহিম তার শ্বশুর মোঃ কালামের বাড়িতে স্ত্রী মোসাঃ জুঁইকে আনতে যান। সেখানে স্ত্রী, শ্বশুর এবং শাশুড়ি মর্জিনার সাথে পারিবারিক বিষয় নিয়ে তার তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রীকে ছাড়াই তিনি নিজের বাড়িতে ফিরে আসেন।

লালুর পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকদের সাথে ঝগড়া ও স্ত্রীর ওপর রাগ-অভিমান করে ১৭ মার্চ দিবাগত রাতের কোনো এক সময় নিজ শয়নকক্ষে তালগাছের তীরের সাথে নাইলন রশি দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।

 

এই বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category