বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন’র স্মরণে কলেজ মাঠে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত।

Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

 

উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন এর রুহের মাগফেরাত কামনায় ১৭ মার্চ (২৭ রমজান মঙ্গলবার) মীরসরাই কলেজ মাঠে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মীরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, সালাহ্ উদ্দিন সেলিম চেয়ারম্যান, মোহাম্মদ আলমগীর, আজিজুর রহমান চৌধুরী, গাজী নিজাম উদ্দিন, মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া কনক, আমিনুল ইসলাম তৌহিদ, সরোয়ার উদ্দিন সেলিম, দিদারুল আলম মিয়াজি প্রমুখ।

পরে ওলামা দল নেতা মাওলানা জমির উদ্দিন এর মাধ্যমে যুবদল নেতা মরহুম কামাল উদ্দিন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।


More News Of This Category