রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

মীরসরাইতে আরো পনের হাজারের বেশি হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে, দুর হবে বেকারত্ব এবং ঘুচবে অভাব।

Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মীরসরাইতে অর্থমন্ত্রী আমীর খসরু

 

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে খাল খননের উদ্বোধন করতে আসা বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খাল খননের মাধ্যমে মীরসরাইতে আরো পনের হাজারের বেশি হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে। আর এর সুফল ভোগ করবে গ্রামাঞ্চলের মানুষ। তাতে একদিকে দুর হবে বেকারত্ব এবং অন্যদিকে ঘুচবে অভাব।

আর এটাই হচ্ছে বিএনপি সরকারের অবদান।

উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০ মিঠানালা ইউনিয়নের বানাতলী জলদাশপাড়া এলাকা দিয়ে যাওয়া খালের উদ্বোধন শেষে স্থানীয় মলিয়াইশ স্কুল মাঠের সমাবেশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সব কথা বলেন।

শহীদ জিয়ার স্মৃতি মাখা খাল খনন কর্মসূচি দীর্ঘ বছর পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পুনরায় চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারার কথা উল্লেখ করেমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এর সু’যোগ্য নের্তৃত্বে বিএনপি সরকার দেশ ও মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যেতে প্রতিশ্রুতি বদ্ধ যে তার প্রমাণ দেখিয়ে যাচ্ছেন।

বর্তমানে দেশের রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত বিএনপি’র নেতৃত্বাধীন গনতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী ‘তারেক রহমান’ এর নির্দেশানুসারে সারাদেশ ব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন কর্মসূচির অংশ হিসেবে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের বামন সুন্দর এলাকায় অবস্থিত খালের শুভ উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় কৃষি ও পার্বত্য

বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং স্থানীয় এমপি নুরুল আমিন উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ও মীরসরাই উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষ মন্ত্রী স্থানীয় মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশে এসে উপস্থিত হন।

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কৃষি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় এমপি নুরুল আমিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, প্রকৌশলী বদিউল আলম সরকার, প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম।

এতে স্বাগত বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন-মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগ এবং উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল প্রমুখ।


More News Of This Category