বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার 

রাজবাড়ী সফরে এসেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় তিনি রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছান। পরে গার্ড অব অনার শেষে তিনি শহরের ২৮ কলোনী পৌর কবর স্থানে তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনের সংসদ সদস্য। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি।

প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো চারদিনের সফরে নিজ জেলা রাজবাড়ী এসেছেন। তিনি শনিবার দুপুর সাড়ে ১২ টায় রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছান। সেখানে তাঁকে জেলা প্রশাসক সুলতানা আক্তার ও জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহম্মদ মনজুর মোরশেদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তাঁকে গার্ড অব অনার দেয়া হয়। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গার্ড অব অনার শেষে তিনি শহরের ২৮ কলোনী পৌর কবরস্থানে তাঁর বাবামায়ের কবর জিয়ারত করেন তিনি। এসময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবীবসহ বিএনপির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। একই দিনে বিকেলে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। সফর সূচি অনুযায়ী, শনিবার দুপুরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের পর সেখানেই রাত্রি যাপন করবেন। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় আয়োজিত মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় যোগ দেবেন। এরপর মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা পরিষদ আয়োজিত মাসিক উন্নয়ন সভায় যোগ দেবেন।ওইদিন বিকেল ৪টায় গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী


More News Of This Category