বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline :
খুলনায় নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ১৮ হাজার ৬২৪ সদস্য মোতায়েন ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সতর্ক পাহারা: জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের নেতৃবৃন্দের সক্রিয় উপস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে প্রস্তুত হাতিজা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতি মানবাধিকার কর্মীর আহ্বান হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরির্শন,কঠোর নিরাপত্তায় র‍্যাব বিক্রি করিনি ভোটাধিকার তাছলিমা আক্তার মুক্তা সাঘাটায় জাপার দুর্গে ভূমিকম্প: ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন ‘হেভিওয়েট’ আতাউর রহমান সরকার রাত পোহালে রূপসার ৬৬ টি ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫, সিপিসি-১ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ গাইবান্ধায় নির্বাচন উপলক্ষে র‍্যাব এর নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত

হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরির্শন,কঠোর নিরাপত্তায় র‍্যাব

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ আজিজুল ইসলাম হৃদয়
হবিগন্জ জেলা প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

হবিগঞ্জ শহরের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরির্শন করেন র‍্যাব ৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, কোম্পানি কমান্ডার সিপিসি ৩-লেফটেন্যান্ট
মোঃ সাজ্জাদ হোসেন।
এরই মধ্যে হবিগঞ্জ জেলার চারটি আসনে মোট ২৩৫টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে প্রশাসন।

এর মধ্যে ১০৩টি কেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা বলয় গড়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। বিভিন্ন বাহিনী ইতোমধ্যে তাদের মহড়াও সম্পন্ন করেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার চারটি আসনে মোট ৬৪৭টি ভোটকেন্দ্র রয়েছে। এছাড়া আলাদাভাবে থাকবে আরও চারটি পোস্টাল ভোটকেন্দ্র। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ২ হাজার ৬৭ জন পুলিশ সদস্য। পাশাপাশি থাকবে ৫৫টি মোবাইল টিম, ৯টি স্ট্রাইকিং ফোর্স এবং ২টি কুইক রেসপন্স টিম। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

এদিকে সীমান্তবর্তী এলাকাসহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজিবি। নির্বাচনে জেলায় ১৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। এছাড়া সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরাও মাঠে থাকছেন।

র‍্যাব ৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, কোম্পানি কমান্ডার সিপিসি ৩-লেফটেন্যান্ট মোঃ সাজ্জাদ হোসেন বলেন, নির্বাচন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে। তিনি জানান, এবারই প্রথম পুলিশ বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category