স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)। দিবসটি উপলক্ষে ২৬শে মার্চ ২০২৬ ইং তারিখে সংগঠনটির উদ্যোগে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় তাদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফাহমিদুল ইসলাম মোল্লা রানা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী জয় চন্দ্র বিলাশ, সহ-সভাপতি মাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুর ইসলাম আরিফ এবং কার্যনির্বাহী সদস্য শ্রী রিপন চন্দ্রসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
দিবসটির এ আয়োজনের মাধ্যমে দেশপ্রেম, ইতিহাসচেতনা এবং জাতীয় দায়িত্ববোধ জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।