রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

SUS আয়োজনে মরহুম শামীম আহমেদের কবর জিয়ারত ও স্মরণসভা।

Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

 

সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর নীলফামারী জেলা শাখার উদ্যোগে সাবেক কোষাধ্যক্ষ মরহুম শামীম আহমেদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ মরহুম শামীম আহমেদের কর্মময় জীবন, সংগঠনের প্রতি তাঁর অবদান এবং মানবিক গুণাবলীর কথা স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও আন্তরিক সংগঠক, যার অবদান সংগঠনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

 

এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উন্নয়ন সংস্থার সম্মানিত নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ফাহমিদুল ইসলাম মোল্লা রানা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, তদন্ত সম্পাদক ও নীলফামারী জেলা সভাপতি মোঃ শরিফুল ইসলাম, গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক মোঃ আনছারুজ্জামান রেজওয়ান এবং পাবনা জেলা শাখার সভাপতি মোঃ আশিকুর রহমান।

 

জিয়ারত শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত সকলে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


More News Of This Category