শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline :
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির ইফতার ও দোয়া মাহফিল। বড়ইয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলেন বাহাউদ্দিন বাচ্চু। মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সৌদি আরব থেকে আসা মুন্সিগঞ্জের জন্য ১৮০ কার্টন খেজুর বিতরণ। বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩০ শতক সরকারি জমি। বাংলায় লোক সংস্কৃতি চর্চায় জহিরগীতি’র অবিচ্ছিন্ন অংশ “বাউল ছালমা। রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ। গজারিয়ায় সেকেন্ডারি প্রাইভেট স্কুল এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত। এমপি হেলালের পক্ষে তেরখাদায় ইফতার বিতরণ। শোক সংবাদ শোক সংবাদ

সৌদি আরব থেকে আসা মুন্সিগঞ্জের জন্য ১৮০ কার্টন খেজুর বিতরণ।

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

মোঃদুলাল সরকার গজারিয়ায় মুন্সিগঞ্জ,

 

পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের বাদশার উপহার হিসেবে আসা খেজুর মুন্সিগঞ্জ জেলায় বিতরণ শুরু হয়েছে।

 

সৌদি আরবের মানবিক সহায়তা সংস্থার পক্ষ থেকে পাঠানো এসব খেজুর সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মুন্সিগঞ্জ জেলার ৬টি উপজেলায় মোট ১৮০ কার্টন খেজুর বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

 

এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে শ্রীনগর উপজেলা ও সিরাজদিখান উপজেলা—প্রতিটি উপজেলায় ৩৫ কার্টন করে।

 

এছাড়া মুন্সিগঞ্জ সদর উপজেলা (দুটি পৌরসভাসহ) ও টংগীবাড়ী উপজেলা পেয়েছে ৩০ কার্টন করে। লৌহজং উপজেলা পেয়েছে ২৬ কার্টন এবং সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে গজারিয়া উপজেলা, যেখানে দেওয়া হয়েছে ২১ কার্টন খেজুর।

 

এদিকে জেলার বিভিন্ন উপজেলায় ইতোমধ্যে খেজুর বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

 

আজ বৃহস্পতিবার সদর উপজেলায় ৩০ কার্টন খেজুর স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের পরামর্শক্রমে ২৮টি মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর সুষ্ঠুভাবে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

 

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আশরাফী স্বাক্ষরিত এক পত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জেলা ত্রাণ গুদাম থেকে খেজুর গ্রহণ করে স্থানীয়ভাবে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

একই সঙ্গে বিতরণ কার্যক্রম শেষে প্রতিবেদন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠানোর কথাও বলা হয়েছে।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষ, মাদ্রাসা ও এতিমখানায় এসব খেজুর বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category