বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গজারিয়ায় কোরআনের পাখিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোরআনের পাখিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম বাবা-মায়ের আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের সুস্বাস্থ্য ও সফলতা কামনায় এ আয়োজন করেন টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটের গ্রামের মরহুম সৈয়দ হোসেনের কৃতি সন্তান মাহমুদুল হাসান মাসুম।

বুধবার (১১ মার্চ) বালুয়াকান্দি ঈদগাহ গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কুরআন খতম, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র মেহেদী হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা নাসির উদ্দিন, গজারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক ও সভ্যতার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন, যুগান্তর পত্রিকার গজারিয়া প্রতিনিধি আমজাদ হোসেন, দৈনিক বাংলার সাইফুল ইসলাম, মুন্সীগঞ্জ বার্তা মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. রাসেল এবং মুন্সীগঞ্জ বার্তা গজারিয়া প্রতিনিধি মো. খায়রুল ইসলাম হৃদয়সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনিরুজ্জামান সুমন, সহকারী শিক্ষক শাহাদাত সায়মন, রতন আহমেদ, সাগর সরকার, সোলাইমান মোল্লা, সাইদুর রহমান মোল্লা, শামীম, শরিফ মোল্লা, আলাউদ্দিন মোল্লা, মিনহাজ, মিলন মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আলেম-ওলামা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার রোজাদার ব্যক্তিরা অংশ নেন। এ সময় সাংবাদিকদের পরিবারসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।


More News Of This Category