বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল।

Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১১ মার্চ) বুধবার বিকাল ৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে সাবেক কাউন্সিলর মোঃ শাহনেওয়াজ খাঁন সিনার আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জনপ্রিয় নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ শাহনেওয়াজ খাঁন। বক্তব্যে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তার মতামত প্রকাশ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন এবং আগামীতেও জনগণের পাশে থাকতে চান। বিএনপি দল থেকে মনোনয়ন পেলে আগামী পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, পূর্বে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ পেয়েছিলেন। ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করার জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি শাহনেওয়াজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, সিটিজের সভাপতি মোঃ রফিকুল আলম, বাবুল আক্তার, সিনিয়র সাংবাদিক জোনাব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পৌরসভার জামে মসজিদের ইমাম মাওলানা আসলাম কবির । পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।


More News Of This Category