রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

বড়ইয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলেন বাহাউদ্দিন বাচ্চু।

Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

 

ঝালকাঠির রাজাপুর উপজেলার ৫নং বড়ইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ঐতিহ্যবাহী বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সনামধন্য প্রধান শিক্ষক, রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক এবং বড়ইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি মোঃ বাহাউদ্দীন বাচ্চু। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে এলাকায় একজন বিশিষ্ট সমাজসেবক হিসেবে পরিচিত।

মোঃ বাহাউদ্দীন বাচ্চু জানান, শিক্ষা ও মানবিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে তিনি সবসময় এলাকার উন্নয়নে কাজ করে আসছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক বিভিন্ন উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর ভাষ্য, “জনগণের প্রত্যাশা পূরণ, এলাকাথেকে অন্যায়-অনিয়ম মুক্ত ও ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হতে আশা করছি।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বিত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, বেকারত্ব নিরসন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতি দেন তিনি।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মোঃ বাহাউদ্দীন বাচ্চু। এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


More News Of This Category