সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Headline :
মনোহরদী থানা প্রেসক্লাবের সৌজন্যে আনন্দ ভ্রমণ -২০২৬ জাতীয় মৎস্য পক্ষে বীরগঞ্জে আনুষ্ঠানিক মাছের পোনা অবমুক্ত. সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজ অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে কূটনীতিতে দ্বিধাদ্বন্দ্ব লালমনিরহাটে চোরাই অটোইজিবাইকসহ আটক ১ লালমনিরহাট জেলা প্রতিনিধি বান্দরবানে এবারের বন্যায় সরকারের পাশা- পাশি এনজিওগুলোও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে: এমপি সাচিং প্রু জেরী ত্রিশালে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদির সৃতি কল্যান ট্রাষ্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থেই রেমিট্যান্স যোদ্ধাদের ঐতিহাসিক ছয় দফা বাস্তবায়ন করতে হবে?

সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজ

Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজ

মকবুল হোসেন,
সিনিয়র রিপোটার

মযমনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ ও ঢাকা জেলা পুলিশের পুলিশ পরিদর্শক, উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে ০৫ (পাঁচ) দিন মেয়াদী সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ ১৬ আগস্ট রবিবার এই কোর্সের উদ্বোধন করেন।

এসময় ডিআইজি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কোর্স মডিউলটি পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি করে সুশৃংখল ও পেশাদার বাহিনী গঠনে এবং সেবাবান্ধব পুলিশিং-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করে জনগণের কাঙ্খিত সেবাদানে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিআইজি । উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সোমা হাপাং, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,ময়মনসিংহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ; সানজিদা আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ; মো: পারভেজ আলম, সহকারী পুলিশ সুপার ( স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ সহ প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীবৃন্দ।


More News Of This Category