মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Headline :
বঙ্গোপসাগরে ফিশিং বোট ডুবি: ৬ জেলে নিখোঁজ, গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. নুরুল হক এমপি নিজস্ব প্রতিনিধি: মো. আনোয়ার হোসেন সাদুল্লাপুরে রাস্তায় মাটি দেয়া নিয়ে বিরোধে বিএনপি নেতার ওপর বর্বরোচিত হামলা স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩ সাদুল্লাপুরে রাস্তায় মাটি দেয়া নিয়ে বিরোধে বিএনপি নেতার ওপর বর্বরোচিত হামলা *তেরখাদা ইউপি নির্বাচন: ১ নং ওয়ার্ডের মেম্বার পদে শেখ সোহেল তাজের প্রার্থীতা ঘোষণা* সারাদেশে সাংবাদিক নির্যাতন নিপীড়ন হত্যা বন্ধ চায় বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম – মিথ্যা তথ্য ছড়িয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে: সংবাদ সম্মেলনে বান্দরবান সিভিল সার্জন সিলসিলায়ে ফুরফুরা মুর্শিদপুর দরবার শরীফ পরিচালনা কমিটির উদ্যোগে আধ্যাত্মিক মাহফিল, পবিত্র মিলাদ ও তবারক বিতরণ অনুষ্ঠিত বিজয়নগর, কেনা, বুধন্তী, রাস্তায় কাজ পরিদর্শন করেন এম পি নাদিয়া পাঠান(পাপন) এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ: ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ৯ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি

সাদুল্লাপুরে রাস্তায় মাটি দেয়া নিয়ে বিরোধে বিএনপি নেতার ওপর বর্বরোচিত হামলা

Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

  1. সাদুল্লাপুরে রাস্তায় মাটি দেয়া নিয়ে বিরোধে
    বিএনপি নেতার ওপর বর্বরোচিত হামলা

    স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রাস্তায় মাটি দেয়া নিয়ে বিরোধে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় বিএনপি নেতা শহিদুল ইসলাম সোনা (৪৬)সহ ৩ জন গুরুতর হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হলেও আসামীরা গ্রেফতার না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন মর্মে দাবি ভুক্তভোগী শহিদুল ইসলাম সোনার।

শহিদুল ইসলাম সোনা উপজেলার কামারপাড়া ইউনিয়নের মধ্য হাটবামুনী গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র এবং কামারপাড়া ইউনিয়ন শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক।

মামলা সুত্রে জানা গেছে, শহিদুল ইসলাম সোনা নিজ পুকুরে মাছের উৎপাদন বাড়াতে পুকুরের মাটি কেটে
মহেন্দ্র ট্রাক্টরে করে সাদুল্লাপুর-নলডাঙ্গা রাস্তার কাজে দিতেন। এই রাস্তায় একই উপজেলার প্রতিপক্ষ
পূর্ব দামোদরপুর গ্রামের মৃত আঃ কুদ্দুছ মিয়ার পুত্র মাটি ব্যবসায়ী আঃ খালেক নিজে মাটি দিতে না পেরে
শহিদুল ইসলাম সোনাকে মাটি দিতে বাধা নিষেধ করেন। বাধা নিষেধ শর্তেও মাটি দিতে থাকলে প্রতিপক্ষ আঃ খালেক পক্ষীয় লোকজন নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করিলে ক্ষিপ্ততা ভাব পোষন করে আসেন।

এমতাবস্থায় ২৭/০৬/২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টায় শহিদুল ইসলাম সোনা দামোদরপুর গ্রামের জনৈক সুজা মিয়ার মুদির দোকানে গেলে ক্ষিপ্ত প্রতিপক্ষগণ ঘটনার জের ধরে পূর্ব-পরিকল্পিত ভাবে হাতে লাঠি, লোহার রড ও ছোরা নিয়ে বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে বর্বরোচিত হামলা করে শহিদুল ইসলাম সোনাকে গুরুতর আহত করেন। খবর পেয়ে ছেলে বিপ্লব হোসেনসহ প্রতিবেশী হুমায়ন মিয়া উদ্ধারে এগিয়ে এলে তাদেরও বেধরক আঘাত করে আহত করা হয়। এ সময় ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে সাদুল্লাপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।

এ ঘটনায় ভুক্তভোগী শহিদুল ইসলাম সোনা গত ০২-০৭-২০২৬ তারিখে আঃ খালেকসহ ১০ জন এবং অজ্ঞাতনামা আরও ২০/৩০ জনকে অভিযুক্ত করে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত আঃ খালেকের দাবি, শহিদুল ইসলাম সোনা পার্শবর্তী প্রতিবেশী। কোথায় কি নিয়ে বিরোধে তিনি হামলার শিকার হয়েছেন আমি জানিনা। তবে আমার
বাড়ির সামনের কাঁচা রাস্তা দিয়ে মহেন্দ্র ট্রাক্টর দিয়ে সাদুল্লাপুর-নলডাঙ্গা রাস্তায় মাটি বহন করায় অক্ষত রাস্তাটি খানাখন্দে পরিনত হয়ে যানবাহনসহ লোকজনের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এতে গ্রামের লোকজন বাধা নিষেধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে আমার নামে মিথ্যা মামলা করেন। এরপর লোকজন লেলিয়ে দিয়ে আমার বাড়িঘরে হামলা করে ভাংচুরের ঘটনা ঘটান।

ভুক্তভোগী শহিদুল ইসলাম সোনার দাবী, আমার বিরুদ্ধে আঃ খালেকের আনিত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। আঃ খালেক একজন আওয়ামীলীগ নেতা। সরকার পরিবর্তন হলেও তার দাম্ভিকতার পরিবর্তন হয়নি। সে মামলা থেকে বাঁচার কৌশল নিতে নিজের বাড়িঘর নিজে ভাংচুর করে আমাকেসহ আমার দলীয় নেতাকর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। এ ছাড়াও আমার দলীয় কিছু লোকজনকে উস্কে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে। আমি তার এই অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর সুষ্ঠু বিচার চাই।

এলাকার সচেতন মহলের দাবী, প্রশাসন তৎপর হলে সঠিক তদন্তে বেরিয়ে আসবে ঘটনার আসল নেপথ্য রহস্য। ঘটবে সৃষ্ট ঘটনার সুষ্ঠু সমাধান।


More News Of This Category