মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Headline :
বঙ্গোপসাগরে ফিশিং বোট ডুবি: ৬ জেলে নিখোঁজ, গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. নুরুল হক এমপি নিজস্ব প্রতিনিধি: মো. আনোয়ার হোসেন নবীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীকে যাতায়াতের জন্য রিক্সা ও সুস্থার জন্য চেক প্রদান করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো প্রিয়জন গ্রুপ নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- সাঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: সমবায় সদস্যদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে ফিশিং বোট ডুবি: ৬ জেলে নিখোঁজ, গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. নুরুল হক এমপি নিজস্ব প্রতিনিধি: মো. আনোয়ার হোসেন সাদুল্লাপুরে রাস্তায় মাটি দেয়া নিয়ে বিরোধে বিএনপি নেতার ওপর বর্বরোচিত হামলা স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিত ২১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩ সাদুল্লাপুরে রাস্তায় মাটি দেয়া নিয়ে বিরোধে বিএনপি নেতার ওপর বর্বরোচিত হামলা *তেরখাদা ইউপি নির্বাচন: ১ নং ওয়ার্ডের মেম্বার পদে শেখ সোহেল তাজের প্রার্থীতা ঘোষণা* সারাদেশে সাংবাদিক নির্যাতন নিপীড়ন হত্যা বন্ধ চায় বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম – মিথ্যা তথ্য ছড়িয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে: সংবাদ সম্মেলনে বান্দরবান সিভিল সার্জন

বঙ্গোপসাগরে ফিশিং বোট ডুবি: ৬ জেলে নিখোঁজ, গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. নুরুল হক এমপি নিজস্ব প্রতিনিধি: মো. আনোয়ার হোসেন

Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বঙ্গোপসাগরে ফিশিং বোট ডুবি: ৬ জেলে নিখোঁজ, গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. নুরুল হক এমপি
নিজস্ব প্রতিনিধি: মো. আনোয়ার হোসেন
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি ফিশিং বোট ডুবে ৬ জন জেলে নিখোঁজ হওয়ার ঘটনায় মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. নুরুল হক এমপি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন।
জানা যায়, গত ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাতে মো. এমাদুল সিকদার (৪০), পিতা: ইদ্রিস সিকদার, সাং: খরিদা, ইউনিয়ন: পানপট্টি, থানা: গলাচিপা, জেলা: পটুয়াখালীর মালিকানাধীন একটি ফিশিং বোটে মোট ১১ জন জেলে মাছ ধরার উদ্দেশ্যে গলাচিপা থানাধীন পানপট্টি লঞ্চঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হন।
পরদিন ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টায় ফিশিং বোটটি আকস্মিক ঝড়ের কবলে পড়ে সাগরে ডুবে যায়। বোটে থাকা মালিক মো. এমাদুল সিকদারসহ মোট ৫ জন জেলেকে পাশের একটি ফিশিং বোটের সদস্যরা জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে বাকি ৬ জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ জেলেরা হলেন: ১. মো. হারুন (৪৫), পিতা: মৃত গেদু হাওলাদার, সাং: দক্ষিণ পানপট্টি। ২. মো. এমাদুল (৪৫), পিতা: অজ্ঞাত, সাং: পানপট্টি। ৩. মো. ফোরকান (৫৫), পিতা: অজ্ঞাত, সাং: ইছাদি। ৪. মো. আল আমিন (২২), পিতা: অজ্ঞাত, সাং: ইছাদি। ৫. মো. সায়েম (২০), পিতা: ফোরকান হাওলাদার, সাং: ইছাদি। ৬. মো. আকাশ (২৫), পিতা: অজ্ঞাত, সাং: পক্ষিয়া। সকলের থানা: গলাচিপা, জেলা: পটুয়াখালী।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. নুরুল হক এমপি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে নিখোঁজ জেলেদের দ্রুত উদ্ধার এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
নিখোঁজ জেলেদের সন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category