সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল
গাইবান্ধা প্রতিনিধি:
“অর্থ আমাদের লক্ষ্য নয়, সেবাই আমাদের মূল লক্ষ্য। এসো সমাজসেবায় নিজেকে নিয়োজিত করি”—এই স্লোগানকে ধারণ করে ২০০৯ সালের ১৪ অক্টোবর যাত্রা শুরু করে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)। দীর্ঘ ১৭ বছরের পথচলা উদ্যাপন উপলক্ষে সংস্থাটির উদ্যোগে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সংস্থাটির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সংস্থার অগ্রযাত্রা, মানবিক কার্যক্রম এবং এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঘাটা উন্নয়ন সংস্থার উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জয় চন্দ্র বর্মন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ মোঃ সাকির, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুফিয়ান, নিরব, রাজ ও সোহেল রানাসহ সংস্থার অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।
প্রতিষ্ঠার পর থেকে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS) মানবতার সেবা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সংস্থার মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন।
অনুষ্ঠানে সংশ্লিষ্টরা মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি একটি সুন্দর, সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সাঘাটা উন্নয়ন সংস্থার প্রত্যাশা—মানবতার সেবায় সবাই একসঙ্গে এগিয়ে আসবে এবং গড়ে তুলবে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.