শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Headline :
লুঙ্গি ফেলে শিক্ষকের দৌড়! নেপথ্যে কী কারণ? গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ৫ ভ্যান হারিয়ে কাঁদা রেজওয়ানের মুখে হাসি ফুটালো সৈয়দপুর উপজেলা প্রশাসন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারলে সরকারের জনপ্রিয়তা বেড়ে যাবে আকাশ সমান! আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা। লালমনিরহাট জেলা প্রতিনিধি ব্রহ্মপুত্রের বুকে দুর্গম চর ঢুষমারা স্বেচ্ছাশ্রমে শিশুদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন কলেজ শিক্ষার্থী মুক্তা ফুলের গন্ধ মাখি তাছলিমা আক্তার মুক্তা মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষৃঠাবার্ষিকী পালিত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি মামলা তুলে নিতে বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ।

সাঘাটায় ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার:

Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

সাঘাটায় ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার সাঘাটা বাজারে ডাচ-বাংলা ব্যাংকের সংলগ্ন এলাকায় ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের সভাপতি রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলতাফ হোসেন ও ইঞ্জিনিয়ার আরিফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী সাগর চন্দ্র, সাংগঠনিক সম্পাদক বাদল মিয়া, কোষাধ্যক্ষ বকুল মিয়া স্থানীয় বিএনপির নেতা জাহাঙ্গীর আলম কৌশিক, সাঘাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ঘুড়িদহ ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য সচিব নুরুল ইসলাম সহ নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রমিক সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, নতুন কার্যালয়টি ইমারত নির্মাণ শ্রমিকদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, শ্রমিকদের অধিকার রক্ষা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধ থেকে শ্রমিকদের স্বার্থে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নতুন কার্যালয় পরিদর্শন করেন এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।


More News Of This Category