রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

সাংবাদিক হত্যা ও নির্যাতনের নিন্দা : ঢাকা প্রেসক্লাবের কঠোর প্রতিবাদ ও বিচারের দাবি

বিশেষ প্রতিনিধিঃ 
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

সাম্প্রতিক সময়ে দেশে ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা, নির্যাতন, হয়রানি ও মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা প্রেসক্লাব। সংগঠনটি এক বিবৃতিতে এসব ঘটনাকে দুঃখজনক, লজ্জাজনক ও নিন্দনীয় বলে অভিহিত করেছে।

বিবৃতিতে বলা হয়, “আমরা এসব বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।”

ঢাকা প্রেসক্লাব জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতার ছবি ব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।
সাংবাদিক সমাজকে বিভক্ত করার এ ধরনের প্রচেষ্টা কেবল অনৈতিকই নয়, গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর আঘাত।

বিগত সরকারের নেতাকর্মীদের সাথে ছবি মিশিয়ে বা কোন অনুষ্ঠানের ছবিকে পুঁজি করে মব সৃষ্টি করে সাংবাদিকদের নাজেহাল করছে।অনুরোধ করবো এসব থেকে সকলে বিরত থাকবেন। কারণ সাংবাদিক কোন দলের নয়। সংগঠনটির বিবৃতিতে আরও বলা হয়, “আমাদের মনে রাখতে হবে, ৫ আগস্টের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশ নতুন করে সৃষ্টি হয়েছিল।

আরও পড়ুনঃ মধুপুরে এ্যাড. মোহাম্মদ আলীর নেতৃত্বে বিএনপি’র, ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন ছিল তখন। তাহলে আজ কেন আবার সাংবাদিকদের রক্ত দিতে হবে, কেন নির্যাতনের শিকার হতে হবে? এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ঢাকা প্রেসক্লাব স্পষ্ট জানিয়ে দেয়, সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ সাংবাদিকের কলমকে রক্তাক্ত করার দুঃসাহস না দেখায়।
এছাড়া সংগঠনটি সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলে, “আমাদের নিজেদের ভেতরে কোনো অনাকাঙ্ক্ষিত বিরোধ বা বিভক্তি তৈরি করা যাবে না। কারণ আমরা বিভক্ত হলে কেবল সাংবাদিক সমাজই নয়, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই সত্য ও গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি।

পরিশেষে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, “আমরা আবারও স্পষ্টভাবে জানাচ্ছি—সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার চাই। একই সঙ্গে সাংবাদিক সমাজকে স্মরণ করিয়ে দিতে চাই—ঐক্যই আমাদের প্রধান শক্তি। ঐক্য থাকলে কোনো শক্তিই আমাদের কলমকে স্তব্ধ করতে পারবে না।


More News Of This Category