মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটায় মরহুম সাংবাদিক সোলায়মান আলীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে সাঘাটা সাংবাদিক ঐক্য ফোরামের আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবীর। সাংবাদিক আনিছুর রহমান টিপুর সভাপতিত্বে ও মিজানুর রহমান রাঙ্গার সঞ্চালনায় এতে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুর, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাদল, সাংবাদিক সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, প্রতীক ওমর, সিদ্দিক আলম দয়াল, আফরোজা লুনা, আফতাব হোসেন,মঞ্জুর হাবিব মঞ্জু, জয়নুল আবেদিন, জাহিদ খন্দকার,আনোয়ার হোসেন রানা,এবিএস লিটন,জাকারিয়া ইসলাম,জাকিরুল ইসলাম,আবু তাহের,নুর হোসেন রেইন,ইয়ামিন হাসান,জাফর ইকবাল রানা,মিনহাদুজ্জামান রাব্বি প্রমূখ।