বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

সরাইলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হওয়া ৭০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে সরাইল সমিতি ঢাকা।
শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদের হল রুমে শিক্ষার্থীদের এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে । এসময় অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেষ্ট, প্রাইজ বন্ড,গিফট বক্স ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল সমিতি ঢাকা’র সভাপতি প্রকৌশলী মো. শাহজাহান। সমিতির সহ- সাধারণ সম্পাদক ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন।

উদ্বোধক করেন ২০২৪ এর গণ অভ্যূত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পিতা মীর মুস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সমিতির সদস্য শেখ মো. শামীম।

আরও পড়ুনঃ লন্ডন থেকে নিজ জন্মভূমি বগুড়ায় ও আজাদ মঞ্জিলে পৌচ্ছালে সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুকে ফুলের শুভেচ্ছা

বিশেষ অতিথি বক্তব্য রাখেন সরাইর উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য, সমিতির সহসভাপতি ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক আতাউল করিম আজিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আইয়ুব খান,

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টার, কালীকচ্ছ পাঠশালার প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, অরুয়াইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখ সাদি, সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাস,জামায়াতে ইসলামী সরাইল উপজেলা সভাপতি এনাম খা,সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাসুদুর রহমান।
পরে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, প্রাইজ বন্ড,গিফট বক্স ও সার্টিফিকেট বিতরন করেন।


More News Of This Category