সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
Headline :
নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের বহুগুণে গুণান্বিত ঝালকাঠিতে কর্মরত পুলিশ পরিদর্শক আনিছুর রহমান শ্রীবরদীর প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালীগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখম, লাখ টাকা ও ফোন ছিনতাই মোঃ আলমগীর মোল্লা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গভীর শোক প্রকাশ- মোঃ কুতুব উদ্দিন ঢাকা মাদক ভারত থেকে আসে, সীমান্তেই প্রতিহত করতে হবে: আতিক মুজাহিদ এমপি আরমান হোসেন রাজু ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা)-এর নতুন নির্বাহী কমিটির প্রথম সভা ও অভিষেক অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহিনের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দৈনিক বাংলার সংসার রিপোর্ট মোঃ সোহেল রানা ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ২ ব্রাক্ষণবাড়ীয়া ১ আসনের এমপির জন্য বরাদ্দকৃত পরিদর্শন কক্ষের উদ্বোধন

শ্রীবরদীর প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

শ্রীবরদীর প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার
শেরপুরের শ্রীবরদীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত এর আওতায় খরিপ মৌসুমে শাকসবজির উৎপাদন বৃদ্ধি উপলক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মিজ মনীষা আহমেদের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১জনকে ৫ ধরনের হাইব্রিডবীজ (লাউ, চালকুমড়া, মিষ্টিকুমড়া, শশা, বেগুন) ২ ধরনের উফশীবীজ (কলমিশাক,পুঁইশাক) মোট ৭ ধরনের বীজ এবং ১৫কেজি করে ডিএপি সার ও ১৫কেজি এসপি সার মোট ৩০কেজি করে ২০৫০জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত রেহানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল হাসান আকন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপকারভোগী কৃষক এবং গণমাধ্যমকর্মী।


More News Of This Category