বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন। গাইবান্ধায় ভূমিসেবা মেলা ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। নওগাঁর বদলগাছীতে শিক্ষা সুরক্ষা প্রকল্পের কিশোরী ক্লাব গঠন। নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় ব্যবসায়ী ও স্বাস্থ্য কর্মীদের সাথে আলোচনা সভা। চিলমারীতে “মাদকদ্রব্য অভিযানে আটক” ১জন। সাঘাটায় বেওয়ারিশ কুকুরের তাণ্ডব: ২ দিনে আহত ১০, আতঙ্কে জনপদ — নেই ভ্যাকসিন।। লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ২৪ জন, অপেক্ষমান ০৪ জন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে। ঝালকাঠিতে লাশের খাটিয়ায় পিকাপের ধাক্কা গুরুতর আহত ০৪। ৮৫ বিশিষ্ট নাগরিকের সংহতি নারী-শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি

শ্রীবরদীতে ট্রাংকে বন্দী লাশ: ৪৮ ঘন্টায় রহস্য উদঘাটন, স্বামী-স্ত্রী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ।

Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার,

গত ১ এপ্রিল শেরপুরের শ্রীবরদী পৌরসভার ৩নং ওয়ার্ডের তাঁতিহাটি পশ্চিম নয়াপাড়া এলাকায় তিন রাস্তার মোড়ে একটি প্লেইনশীটের ট্রাংকের ভেতরে তালাবদ্ধ অবস্থায় তোশকে মোড়ানো, হাত-পা বাঁধা এক অজ্ঞাতনামা মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পিবিআই জামালপুর জেলা তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃতদেহের পরিচয় সনাক্ত করে। নিহত মহিলার নাম মোছাঃ ডলি আক্তার, পিতা মোঃ আলাল মিয়া, থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোনা। ভিকটিমের পরিবারকে সংআাদ দেওয়া হলে ভিকটিমের ভাই মোঃ শফিকুল ইসলাম শ্রীবরদী থানায় এসে লাশ শনাক্ত করে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শ্রীবরদী থানার মামলা নং-০১, তারিখ-০২/০৪/২০২৬ খ্রীঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড দায়ের করেন। পিবিআই এর সিডিউলভুক্ত মামলা হওয়ায় পিবিআই জামালপুর জেলা মামলাটির তদন্তভার স্ব-উদ্যোগে গ্রহণ করে এবং বর্তমানে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম তদন্ত করছেন।
পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা জানান, গত ০৩/০৪/২০২৬ খ্রিঃ তারিখ তথ্য প্রযুক্তির সহায়তায় লাশ বহনকারী অজ্ঞাতনামা নীল রং এর পিকআপ গাড়িটি সনাক্ত করে এবং শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন ভেলুয়া ইউনিয়ন এলাকা থেকে পিকআপ (ঢাকা মেট্রো ন ১২-২৮০৮) উদ্ধারসহ পিকআপ ড্রাইভার মোঃ আশরাফ আলীকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িত আসামী মোঃ নিয়ামুর নাহিদ (২৬) ও সহযোগী আসামী তার স্ত্রী মোছাঃ রিক্তা মনি (২৬) দ্বয়কে শেরপুর সদর থানাধীন ভাতশালা পল্লীবিদ্যুৎ অফিসের সম্মুখে গত ০৪/০৪/২০২৬ খ্রিঃ, রাত অনুমান ০৩.৪৫ ঘটিকার সময় চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস তল্লাশী করে গ্রেফতার করা হয়। আসামীদ্বয় বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


More News Of This Category

বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত মকবুল হোসেন সিনেমার রিপোটার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ৩ মে রবিবার জেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মূল সড়কে র‌্যালি ও বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার মোক্তারপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস ক্লাব নেত্রকোণা জেলা শাখার আহবায়ক মাহমুদুল হাসান শামীম তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোচক প্রফেসর ননী গোপাল সরকার। এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক অরবিন্দ ধর, সিনিয়র সাংবাদিক অধ্যাপক বিজয় দাস, সাংবাদিক সুস্হিসরকার,সাংবাদিক সারোয়ার, সাংবাদিক মোনায়েম খান, সাংবাদিক মানিক মিয়া, প্রভাষক সিরাজুল ইসলাম খান সোহেল,মেহেদী হাসান,সম্পাদক ও প্রকাশক ডেইলি নেত্রনিউজ,সাংবাদিক ওবায়দুল ইসলাম সাগর,সাংবাদিক মনিরুল ইসলাম,সাংবাদিক হাবীবুর রহমান,মাহবুব আলম, রফিক প্রমুখ। সুমন আহমেদ আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন