বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ ৫ মাদককারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৫ বোতল বিদেশী মদসহ ৫ মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) রাতব্যাপী উপজেলার সীমান্তঘেঁষা সন্ধ্যাকুড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সন্ধ্যাকুড়া এলাকার আব্দুছ সামাদের ছেলে কুখ্যাত মাদক সম্রাট মো.রাসেল মিয়া (২৮), পশ্চিম সন্ধ্যাকুড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সাকিব আল হাসান (১৯),সেলিম মিয়া (২৩),নলকুড়া রাবারড্যাম এলাকার মৃত ডা.আঃ হাই-এর ছেলে শাহাদাত হোসেন এবং কুছাইকুড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে অটোচালক মোহাম্মদ আলী ওরফে আরমান (২৯)।

আরও পড়ুনঃ বগুড়া গাবতলীর সুখানপুকুরে মারপিটে জিল্লুর আহত

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানার দুটি দল পৃথক অভিযান চালায়। অভিযানে প্রথমে মাদক সম্রাট রাশেল মিয়ার বাড়ি ঘিরে ফেলে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী খাটের নিচ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

এছাড়া সাকিব,সেলিম, শাহাদাত ও আরমানের কাছ থেকে আরও ২৫ বোতল মদসহ মোট ৫৫ বোতল বিদেশী মদ ও একটি অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়,আটককৃত রাশেল মিয়ার বিরুদ্ধে সাংবাদিক পিটানো সহ মাদকের বিভিন্ন অপরাধে ১৯ টি মামলা চলমান রয়েছে।

এ বিষয়ে ওসি মো. আল আমিন বলেন,জেলা পুলিশ সুপার আমিনুল স্যারের নির্দেশনায় সীমান্ত এলাকায় মাদক জিরো টলারেন্স কার্যকর করতে আমরা দিনরাত কাজ করছি। মাদক চক্র যত শক্তিশালীই হোক না কেন,তাদেরকে আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত ঝিনাইগাতী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category