শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline :
লুঙ্গি ফেলে শিক্ষকের দৌড়! নেপথ্যে কী কারণ? গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ৫ ভ্যান হারিয়ে কাঁদা রেজওয়ানের মুখে হাসি ফুটালো সৈয়দপুর উপজেলা প্রশাসন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারলে সরকারের জনপ্রিয়তা বেড়ে যাবে আকাশ সমান! আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা। লালমনিরহাট জেলা প্রতিনিধি ব্রহ্মপুত্রের বুকে দুর্গম চর ঢুষমারা স্বেচ্ছাশ্রমে শিশুদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন কলেজ শিক্ষার্থী মুক্তা ফুলের গন্ধ মাখি তাছলিমা আক্তার মুক্তা মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষৃঠাবার্ষিকী পালিত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি মামলা তুলে নিতে বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ।

শিবগঞ্জে রাতের টহল জোরদারে পেট্রোল পার্টিকে ব্রিফিং, পুলিশ সদস্যদের খাবার বিতরণ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শিবগঞ্জে রাতের টহল জোরদারে পেট্রোল পার্টিকে ব্রিফিং, পুলিশ সদস্যদের খাবার বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন চৌডালা রোডে দস্যুতা ও রোড ডাকাতি প্রতিরোধে দায়িত্ব পালনরত পেট্রোল পার্টিকে ব্রিফিং ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে ডিউটিরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে শুকনো খাবার ও পানীয় বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের চলমান বিশেষ নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার -এর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহলরত সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা ও ব্রিফিং দেন।
এ সময় তিনি দায়িত্ব পালনকালে সর্বোচ্চ সতর্কতা, দ্রুত সাড়া প্রদান, সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি কর্মরত পুলিশ সদস্যদের উৎসাহিত করতে তাদের মধ্যে শুকনো খাবার ও পানীয় বিতরণ করা হয়।
জেলা পুলিশ জানায়, দস্যুতা, রোড ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত টহল, তদারকি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।


More News Of This Category