শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Headline :
লুঙ্গি ফেলে শিক্ষকের দৌড়! নেপথ্যে কী কারণ? গাইবান্ধায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ৫ ভ্যান হারিয়ে কাঁদা রেজওয়ানের মুখে হাসি ফুটালো সৈয়দপুর উপজেলা প্রশাসন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারলে সরকারের জনপ্রিয়তা বেড়ে যাবে আকাশ সমান! আদিতমারীতে অবৈধ সার বিক্রির দায়ে দুইজনকে ৩৩ হাজার টাকা জরিমানা। লালমনিরহাট জেলা প্রতিনিধি ব্রহ্মপুত্রের বুকে দুর্গম চর ঢুষমারা স্বেচ্ছাশ্রমে শিশুদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন কলেজ শিক্ষার্থী মুক্তা ফুলের গন্ধ মাখি তাছলিমা আক্তার মুক্তা মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষৃঠাবার্ষিকী পালিত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি মামলা তুলে নিতে বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ।

শাহবাজপুর প্রথম গেইট থেকে মৌলভীবাজার পর্যন্ত সড়কের চরম ভোগান্তি। এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)

Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

*শাহবাজপুর প্রথম গেইট থেকে মৌলভীবাজার পর্যন্ত সড়কের চরম ভোগান্তি।

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)

সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের প্রথম গেইট থেকে শাহবাজপুর মৌলভীবাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় জনগণ। সামান্য বৃষ্টিতেই সড়কে বড় বড় গর্ত ও কাদার সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরে গেছে। অটোরিকশা, সিএনজি চলাচল করতে চরম ভোগান্তি শিকার হচ্ছে। ফলে যাত্রীদের গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।

স্থানীয়রা জানান, এই সড়ক দিয়েই শাহবাজপুর ইউনিয়নের ৯টি গ্রামের মানুষ উপজেলা সদর, স্কুল-কলেজ ও হাসপাতালে ও এখানে ইউনিয়ন ভুমি অফিস ও পোস্ট অফিসে যাতায়াত করেন। এছাড়া মৌলভীবাজার এলাকার কৃষিপণ্যের জায়গা এখানে বিল থেকে ধান কেটে এনে বিভিন্ন এলাকাতে নিচ্ছেন সাধারণ কৃষক গন এই সড়কের ওপর নির্ভরশীল। কিন্তু সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এ বিষয়ে শাহবাজপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদের বলেন, “৫ মিনিটের রাস্তা যেতে এখন ২০ মিনিট সময় লাগে। বারবার ইউনিয়ন পরিষদে বলেও কোনো প্রতিকার পাইনি।”

মৌলভীবাজারের বাসিন্দা বলেন এখানে বেশ কয়েকটি ইট ভাটা থাকাতে প্রতিনিয়ত ট্রাক্টর এর ইট নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে এই ট্রাক্টর এর চলাচলের কারণে বিশেষ করে এই সড়ক টির এই বেহাল অবস্থা।

স্থানীয় ইউপি সদস্যরা জানান, সড়কটি এলজিইডির আওতাধীন। বরাদ্দের অভাবে দীর্ঘদিন সংস্কার করা যাচ্ছে না। তারা দ্রুত সড়কটি পুনঃনির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে সরাইল উপজেলা এলজিইডি কর্মকর্তা বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামী বরাদ্দে সড়কটি সংস্কারের তালিকায় রাখার চেষ্টা চলছে।”

এলাকাবাসী অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানিয়েন।


More News Of This Category