মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline :
পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট লালমনিরহাটে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেপ্তার লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগে অনিয়মের অভিযোগ লালমনিরহাট সীমান্তে চিতা বাঘের আক্রমনে নারীসহ তিনজন আহত বিজিবি-পুলিশ ও এলাকাবাসী ঘিরে রেখেছে চিতা বাঘটিকে। কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত গাইবান্ধায় একই দিনে জন্ম নেওয়া চাচাতো-জ্যাঠাতো ভাই-বোনের পুকুরে ডুবে মৃত্যু দুর্যোগ ত্রাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: শিবেরকুটি সয়ারের তলের ঘাটে সেতুর দাবিতে লাখো মানুষের আর্তি। হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. কুড়িগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২

দুর্যোগ ত্রাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: শিবেরকুটি সয়ারের তলের ঘাটে সেতুর দাবিতে লাখো মানুষের আর্তি।

Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

দুর্যোগ ত্রাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: শিবেরকুটি সয়ারের তলের ঘাটে সেতুর দাবিতে লাখো মানুষের আর্তি।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ও মোগলহাট ইউনিয়নের সংযোগস্থল রত্নাই নদীর ঐতিহ্যবাহী শিবেরকুটি সয়ারের তলের ঘাটে (সরেয়ার তলের ঘাট) একটি স্থায়ী সেতুর অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন দুই ইউনিয়নের হাজার হাজার বাসিন্দা। দীর্ঘদিন ধরে এই ঘাটের প্রায় ১০০ ফুট দীর্ঘ একটি নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই এখন দুই পাড়ের মানুষের পারাপারের একমাত্র মাধ্যম।

স্থানীয় শিবেরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদের মুসল্লিসহ সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা প্রতিদিন জীবন ঝুঁকি নিয়ে এই সাঁকো দিয়ে যাতায়াত করছেন। এছাড়া জেলা সদর হাসপাতাল, জেলা পরিষদ এবং জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে যাতায়াতের জন্য এই ঘাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হয় এবং রোগীবহন ও কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার এত বছর পরও এখানে একটি পাকা সেতু নির্মিত হয়নি। প্রতিবছর নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো মেরামত করে চলতে হচ্ছে।


More News Of This Category