সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline :
“কেউ জানতে চায় না” পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি রংপুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার দিনাজপুরে মুদি দোকানের বাকি টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা, আটক ১ সৈয়দপুরে ট্রেন থেকে ফোন ছিনতাই: ছিনতাইকারীদের তাড়া করতে গিয়ে শিক্ষকের মৃত্। রংপুরের মিঠাপুকুরে চাঞ্চল্যকর জালিয়াতি ও প্রতারণা হাফেজা হতে এসে বাল্যবিয়ে ও জালিয়াতির শিকার কিশোরী, স্ট্যাম্পে সই নিয়ে ২ লাখ টাকা দাবির অভিযোগ প্রতারক চক্রের বিরুদ্ধে! লালমনিরহাটে ২০ কেজি গাঁজাসহ আটক ১। সাঘাটায় শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

লালমনিরহাটে ২০ কেজি গাঁজাসহ আটক ১।

Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটে ২০ কেজি গাঁজাসহ আটক ১।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাটের কালীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মো. শফিকুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। সোমবার (৯ নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী গ্রামে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।

এসআরবি-১৩, রংপুর সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩ এর একটি আভিযানিক দল ৯ নভেম্বর আনুমানিক সকাল ৬টার দিকে শফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা জব্দ করা হয় এবং বাড়ির মালিককে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় এসআরবি-১৩ এর পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


More News Of This Category