সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline :
“কেউ জানতে চায় না” পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি রংপুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার দিনাজপুরে মুদি দোকানের বাকি টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা, আটক ১ সৈয়দপুরে ট্রেন থেকে ফোন ছিনতাই: ছিনতাইকারীদের তাড়া করতে গিয়ে শিক্ষকের মৃত্। রংপুরের মিঠাপুকুরে চাঞ্চল্যকর জালিয়াতি ও প্রতারণা হাফেজা হতে এসে বাল্যবিয়ে ও জালিয়াতির শিকার কিশোরী, স্ট্যাম্পে সই নিয়ে ২ লাখ টাকা দাবির অভিযোগ প্রতারক চক্রের বিরুদ্ধে! লালমনিরহাটে ২০ কেজি গাঁজাসহ আটক ১। সাঘাটায় শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ

Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৪ দশমিক ৯১ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার ৫৮৫ টাকা।

রোববার (৮ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন সদর থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে মধ্য ফাতেমানগর মগপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। বর্গ-৯২৭৪, এমএস ৭৯ এম/১৫-এর নায়েব সুবেদার মো. তুষার হোসেনের নেতৃত্বে পরিচালিত বি-টাইপ টহল দলটি অভিযানকালে বিভিন্ন আকারের ৩৪ দশমিক ৯১ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ করে।

পরে জব্দকৃত কাঠ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বনজ সম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে কাঠ পাচার প্রতিরোধে সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে বিজিবির এ ধরনের বিশেষ টহল ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


More News Of This Category