সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline :
“কেউ জানতে চায় না” পানছড়িতে বিজিবির অভিযানে ৩৫ ঘনফুট সেগুন ও জ্বালানি কাঠ জব্দ পানছড়িতে শিক্ষার্থী ও অসহায় পরিবারের পাশে ৩ বিজিবি রংপুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার দিনাজপুরে মুদি দোকানের বাকি টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা, আটক ১ সৈয়দপুরে ট্রেন থেকে ফোন ছিনতাই: ছিনতাইকারীদের তাড়া করতে গিয়ে শিক্ষকের মৃত্। রংপুরের মিঠাপুকুরে চাঞ্চল্যকর জালিয়াতি ও প্রতারণা হাফেজা হতে এসে বাল্যবিয়ে ও জালিয়াতির শিকার কিশোরী, স্ট্যাম্পে সই নিয়ে ২ লাখ টাকা দাবির অভিযোগ প্রতারক চক্রের বিরুদ্ধে! লালমনিরহাটে ২০ কেজি গাঁজাসহ আটক ১। সাঘাটায় শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

দিনাজপুরে মুদি দোকানের বাকি টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা, আটক ১

Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

দিনাজপুরে মুদি দোকানের বাকি টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা, আটক ১

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মুদি দোকানের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে জাকিরুল ইসলাম (৩২) নামের এক দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মাহাবুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

​রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়ার মোড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত—জাকিরুল ইসলাম পুটকিয়া গ্রামের মৃত আফতাবুজ্জামানের ছেলে। আর আটক মাহাবুব রহমান একই এলাকার বাসিন্দা।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পুটকিয়ার মোড়ে জাকিরুলের একটি মুদি দোকান রয়েছে। সেই দোকান থেকে নিয়মিত বাকিতে পণ্য কিনতেন মাহাবুব। গত রবিবার সন্ধ্যায় বকেয়া টাকা পরিশোধ ও তা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে রাতে মাহাবুব তার দুই ভাই আব্দুল মাবুদ ও মাহফুজুলকে নিয়ে পুনরায় দোকানে এসে জাকিরুলের ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন।

​পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকিরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, স্থানীয়রা ঘাতক মাহবুবকে আটক করে রাখার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

​ওসি আরও জানান, এই ঘটনায় আইনি প্রক্রিয়া ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category