শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Headline :
লালমনিরহাটে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার, পাশে দাঁড়ালেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। দিন কাটে স্কুলে, রাত কাটে স্টেশনের প্ল্যাটফর্মে গৃহহীন নাঈমের স্বপ্ন -পড়াশোনা করে একদিন মানুষ হবে। মাদরাসা নিবন্ধন নীতির প্রতিবাদে ১০ দফা দাবিতে ইসলামী সংগঠনগুলোর সমাবেশ। গাইবান্ধা আদালত প্রাঙ্গণের প্রধান ফটকে হামলার অভিযোগ, সরকারি বালক বিদ্যালয়ের কম্পিউটার ট্রেইনারসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ। এদিকে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “আগামী রোববার ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্মপাশা উপজেলা কমিউনিটি পুলিশিং-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে হত্যা

লালমনিরহাটে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার, পাশে দাঁড়ালেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

  1. লালমনিরহাটে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবার, পাশে দাঁড়ালেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

লালমনিহাট জেলা প্রতিনিধি

রওশন বাবু

 

লালমনিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

 

আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে দুর্ঘটনার খবর পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে তাঁর প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় মন্ত্রীর পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারটিকে পুনর্বাসনের জন্য ৯ বান্ডিল ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

এর আগে, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা ও পেশায় ট্রাক্টর মেকানিক জিয়ারুল হকের বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে পরিবারটির ৪টি ছাগল দগ্ধ হয়ে মারা যায় এবং বসতঘরসহ আসবাবপত্র ও মূল্যবান মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।

 

ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাঁরই নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে ভুক্তভোগী পরিবারটির কাছে এই জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়।

 

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন— জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম. মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাসেল মিয়া, স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস এবং পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন প্রমুখ।

 

ত্রাণ বিতরণের সময় জেলা প্রশাসনের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, “সরকার সব সময় দুর্গত ও অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।” দ্রুততম সময়ে সরকারের এই মানবিক সহায়তা পাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারটি যেমন ঘুরে দাঁড়ানোর সাহস পাচ্ছে, তেমনি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।


More News Of This Category