লালমনিরহাটের পাটগ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা সেলিম ইসলামকে আটক করেছে পুলিশ।
লালমনিরহাট জেলা পতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার জগতবেড় ইউনিয়নের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সৎ বাবাকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।