রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline :
কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

লামায় গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন, শোকসভা ও সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ

বান্দরবানের লামায় উপজেলা পরিষদ চত্বরে।শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে কুপিয়ে জবাই করে হত্যা করার প্রতিবাদে মানববন্ধন করেছেন লামায় কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন, লামা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ইউসুফ মজুমদার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৈয়ব আলী, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, রূপালী বাংলাদেশ লামা প্রতিনিধি, তারেক আহামেদ বোখারী, জাহাঙ্গীর আলম, স্বদেশ বিচিত্রা লামা আলিকদম প্রতিনিধি।

লামা সাংবাদিক ইউনিটি সভাপতি চৌধুরী মোঃ সুজন এবং বাংলাদেশ প্রেস ক্লাব বান্দরবান জেলা শাখার আহবায়ক দৈনিক আইন বার্তা পত্রিকার লামা আলীকদম প্রতিনিধি মোহাম্মদ করিম প্রমুখ। একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আরও পড়ুনঃ সুনামগঞ্জে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন টিমের উদ্যোগে শ্মশান ঘাটে পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও ডাস্টবিন স্হাপন

তারা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়া সাংবাদিক সাগর রুনি দম্পতিসহ হত্যা নির্যাতনের বিচার ও রাজনৈতিক হয়রানীমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানায়। একই সঙ্গে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দেন, এইসব হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হলে, সারাদেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন এবং নিহত সাংবাদিক তুহিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জোর দাবি জানান


More News Of This Category